বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যুগলদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে 'স্টেপ টুওয়ার্ডস লাভ' শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ ফেব্রুয়ারিপর্যন্ত। ক্যাম্পেইনটির এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে সিক্রেট রেসিপি।
এ লক্ষ্যে, স্যামসাংয়ের উত্তরা, গুলশান ও ধানমন্ডি আউটলেটে ফটোবুথ বসানো হবে। এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে যুগলদের উল্লিখিত আউটলেটগুলোতে গিয়ে ফটোবুথের সামনে ছবি তুলতে হবে এবং তা নিজের ফেসবুকে পোস্ট করার পাশাপাশি ‘#love_Samsung’ হ্যাশট্যাগ দিয়ে ইভেন্ট পেজেও পোস্ট করতে হবে।
বিস্তারিত: https://www.ppbd.news/finance-trade/143249