Thursday, February 6, 2020

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্যামসাংয়ের ‘স্টেপ টুওয়ার্ডস লাভ’ ক্যাম্পেইন

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যুগলদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিতে 'স্টেপ টুওয়ার্ডস লাভ' শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ ফেব্রুয়ারিপর্যন্ত। ক্যাম্পেইনটির এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে সিক্রেট রেসিপি।
এ লক্ষ্যে, স্যামসাংয়ের উত্তরা, গুলশান ও ধানমন্ডি আউটলেটে ফটোবুথ বসানো হবে। এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে যুগলদের উল্লিখিত আউটলেটগুলোতে গিয়ে ফটোবুথের সামনে ছবি তুলতে হবে এবং তা নিজের ফেসবুকে পোস্ট করার পাশাপাশি ‘#love_Samsung’ হ্যাশট্যাগ দিয়ে ইভেন্ট পেজেও পোস্ট করতে হবে।
বিস্তারিত: https://www.ppbd.news/finance-trade/143249

তথ্য ফাঁস, চীনে করোনাভাইরাসে মৃত্যু ৫৬০ নয়, ২৫ হাজার!

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে চীন সরকারের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ কয়েকদিন ধরেই। তারা বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।
কিন্তু চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট থেকে ফাঁস হওয়া এক তথ্যে বলা হয়েছে, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৮৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন।
বিস্তারিত: https://www.ppbd.news/abroad/143248

নিউইয়র্ক যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন আলোচিত প্রার্থী ডেইজি

সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। নির্বাচনে হেরে যাওয়ার পর ভাঙা মন নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আলোচিত এই কাউন্সিলর প্রার্থী।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি দাবি করেন, টিকিট বুকিং দিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করেছেন।
ডিএনসিসি'র ৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে গেছেন ডেইজী। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
বিস্তারিত: https://www.ppbd.news/politics/143252

Saturday, October 19, 2019

‘‌‌নেতৃত্বের পরিবর্তন হবে, নতুন মুখ আসবে’

যুবলীগ ও স্বেচ্ছসেবক লীগের সম্মেলন প্রসঙ্গে কাদের
‘‌‌নেতৃত্বের পরিবর্তন হবে, নতুন মুখ আসবে’
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে নতুন মুখ আসার ইঙ্গিত দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। নেতৃত্বের পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।
শনিবার বেলা দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
বিস্তারিত: https://www.ppbd.news/politics/128079

সিসিটিভি অপারেটর ও টেকনিশিয়ান নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

দু’টি পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।
১। পদের নাম: সিসিটিভি অপারেটর। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- পর্যন্ত। 
২। পদের নাম: সহকারী টেকনিশিয়ান। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- পর্যন্ত।
বিস্তারিত: https://www.ppbd.news/job/128096

৯০ জনকে নিয়োগ দেবে বিআরটিসি

অপারেটর (চালক) গ্রেড-সি পদে ৯০ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পদটিতে আবেদনের বিস্তারিত-
যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ অক্টোবর ২০১৯ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।
বিস্তারিত: https://www.ppbd.news/job/128092

Monday, October 14, 2019

গাইবান্ধার ৫ রাজাকারের ফাঁসি

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।